দ্বাদশ ফিল্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড বল্ডউইন জাতীয় দলে খেলা দূরে থাক, রাজ্য দলেই সুযোগ পেয়েছেন হাতে গোনা কয়েকবার। ব্যাগি গ্রিন পরার স্বপ্ন দূরতম কল্পনায়ও ছিল কি না সন্দেহ। সেই বল্ডউইনই কিনা স্মিথদের সঙ্গে একসঙ্গে ফিল্ডিং করলেন! বল্ডউইন আদতে একজন ম্যাসাজ থেরাপিস্ট, অস্ট্রেলিয়া দলেই কাজ করেন। কিন্তু পাকেচক্রে অ্যাডিলেড টেস্টে তাঁকে নেমে পড়তে হলো মাঠে। পরশু ম্যাচের প্রথম দিনেই মিচেল স্টার্ক চোট পেয়ে মাঠ ছাড়েন। দলের অতিরিক্ত দুই খেলোয়াড় স্টিফেন ও’কিফ ও জেমস প্যাটিনসনকে রাজ্য দলে খেলার জন্য আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাউকে তো বদলি ফিল্ডার হিসেবে নামতে হবে। অগত্যা বল্ডউইনই ভরসা। কোনো ক্যাচ-ট্যাচ ধরতে পারেননি। বেশিক্ষণ অবশ্য ফিল্ডিং করতে হয়নি, পরে স্থানীয় এক ক্রিকেটার তাঁর জায়গা নিয়েছেন। কিন্তু থেরাপিস্টকে এভাবে মাঠে নামিয়ে দেওয়ায় বেশ বিরক্ত ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার। তাঁর প্রশ্ন, বল্ডউইন যদি একটা ক্যাচ মিস করতেন তাহলে দায়িত্বটা কে নিত? আইবিএন।