প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে কোনো উইকেট ছিল না ডেল স্টেইনের। এই ফাস্ট বোলারের কোনো অবদান ছাড়াই ওয়েস্ট ইন্ডিজকে ২০১ রানে অলআউট করেছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার ঘাটতিটা পুষিয়ে নিলেন দ্বিতীয় ইনিংসেই। ৩৪ রানে ৬ উইকেট, ছিন্নভিন্ন ওয়েস্ট ইন্ডিজ। স্টেইনও পেয়ে গেলেন দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার-সেরা বোলিং। এই ৬ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে স্টেইনের মোট উইকেট এখন ১৬৮। টেস্টের দ্বিতীয় ইনিংসে উইকেটসংখ্যায় স্টেইন ছাড়িয়ে গেলেন শন পোলককে (১৬৬)। তাঁর ওপরে আছেন শুধু চারজন ফাস্ট বোলার—ওয়াসিম আকরাম (১৭২), ম্যালকম মার্শাল (১৭৬), গ্লেন ম্যাকগ্রা (২৩৪) ও কোর্টনি ওয়ালশ (২৪০)।