দ্বিতীয় ম্যাচে জিতেছে 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্য সরকার
সৌম্য সরকার

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ ফতুল্লায় অনুষ্ঠিত খেলায় ‘বৃষ্টি আইনে’ ‘এ’ দল জয় পেয়েছে ৬ উইকেটে।
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে ‘এ’। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘লক্ষ্যমাত্রা’ ১৫৮ রানে পৌঁছে যায় ৩১.৪ ওভারেই।
জিম্বাবুয়ে ১৬৩ রান করলেও বাংলাদেশের লক্ষ্যমাত্রা ১৫৮ হওয়ার কারণ ‘হঠাৎ বৃষ্টি’। ১৬৪ রানের লক্ষ্যের খুব কাছাকাছি সময়ে আকাশ ঝেপে নামা বৃষ্টির কারণেই লক্ষ্যমাত্রা থেকে কমিয়ে দেওয়া হয় ছয়টি রান। সৌম্য সরকারের ৮৬, লিটন দাসের ২৯ রানের পাশাপাশি অপরাজিত থেকে করা নাঈম ইসলামের ১৩ আর মোসাদ্দেক হোসেনের ১১ বাংলাদেশকে এনে দেয় মোটামুটি সহজ এক জয়।
এর আগে, অল্প রানেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যাওয়ার পেছনে দারুণ অবদান রাখেন বাংলাদেশ ‘এ’ দলের তিন বোলার সৌম্য, ইলিয়াস সানী ও জুবায়ের। এরা প্রত্যেকেই দখল করেন দুটি করে উইকেট। মুমিনুল নেন একটি উইকেট।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান আসে সিবান্দার ব্যাট থেকে। তাঁর পাশাপাশি মুপরিয়া করেন ২৯ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রেজিস চাকাভা আউট হন ১৫ রানে।
জিম্বাবুয়ের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ ‘এ’ সৌম্য ও লিটনের উদ্বোধনী জুটিতে আসে ৮০। এরপর অধিনায়ক মার্শাল আইয়ূব ও মুমিনুল হক অল্প রানে ফিরলেও লক্ষ্যমাত্রা কম থাকায় বিপাকে পড়তে হয়নি বাংলাদেশ ‘এ’ দলকে।