দ্বিতীয় টেস্ট জিতে কি সমতায় ফিরতে পারবে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথ টেস্টের আগে অনুশীলনে বাংলাদেশ দলছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট এলিজাবেথে আজ বাংলাদেশ সময় বেলা দুইটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে মুমিনুল হকের দল। ডারবানে প্রথম টেস্ট ২২০ রানে হেরেছে বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ দিনে ৫৩ রানে অলআউট হয়েছিল মুমিনুল হকের দল।

দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে পরিস্থিতি বেশ উত্তপ্ত। প্রথম টেস্টে আম্পায়ারিংয়ের মানে সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা বাজে ভাষায় স্লেজিং করেছেন, এমন অভিযোগও করেছেন মুমিনুলরা। স্বাগতিক শিবির থেকে অবশ্য তা অস্বীকার করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত দল মাঠে নামাতে পারে। তবে অভিজ্ঞ পেসার ডুয়ানে অলিভিয়েরের জায়গায় খেলতে পারেন লুথো সিমপালা। প্রথম টেস্টে ভালো করতে পারেননি অলিভিয়ের।

বাংলাদেশের টেস্ট দলে তামিম ইকবালের ফেরার কথা ছিল প্রথম টেস্টেই। কিন্তু পেটের পীড়ায় ভোগায় তা আর হয়নি। আজ দ্বিতীয় টেস্ট দিয়ে দীর্ঘ ১১ মাস পর এ সংস্করণে ফিরবেন তামিম। তাঁকে জায়গা করে দিতে সরে যেতে পারেন ওপেনার সাদমান ইসলাম।

টেস্ট সংস্করণে ফিরছেন তামিম ইকবাল
ফাইল ছবি: প্রথম আলো

চোটের কারণে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সিরিজ শেষ হয়ে যাওয়ায় আজ আবু জায়েদ কিংবা শহীদুল ইসলামের মধ্যে একজনকে দেখা যেতে পারে দলে।

ডারবানে কিংসমিডের উইকেটে স্পিনাররা বেশ ভালো সাহায্য পেয়েছেন। প্রোটিয়া স্পিনাররা ১৪ উইকেট তুলে নিয়েছিলেন প্রথম টেস্টে। পোর্ট এলিজাবেথের গেবেহা মাঠের উইকেটে ঘাস আছে, তবে ম্যাচ শুরুর আগে ঘাস বেশ খানিকটা ছেঁটে ফেলা হবে। তবে এ মাঠে বাতাসও বেশ বড় ভূমিকা রাখে। প্রায় ৫০ কিলোমিটার গতিতে শুষ্ক বাতাস বয়ে যায়। বাতাসে আর্দ্রতা না থাকায় সুইং পেতে কষ্ট হবে পেসারদের। আছে বৃষ্টির সম্ভাবনাও, বিশেষ করে তৃতীয় দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে।

দ্বিতীয় টেস্ট জিতে বাংলাদেশ কি সিরিজে সমতায় ফিরতে পারবে? পাঠক, ভোটে আপনার মতামত দিন।