দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো কাটছাঁট না করে প্রথম টেস্টের ১৪ জনের দলটিই অপরিবর্তিত রেখেছেন নির্বাচকেরা। চট্টগ্রামে বৃষ্টিতে শেষ দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ড্র হয়েছে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩০ জুলাই ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় টেস্টের দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।