দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে ড্যান কেক টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টের দলটিই থাকছে, দলে কোনো পরিবর্তন আনা হয়নি।
আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।
৬ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।