দ্বিতীয় দিনেও পিছিয়ে বাংলাদেশ 'এ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বরে ভারত সফরে খেলেছিলেন অপরাজিত ১২২ রানের দারুণ এক ইনিংস। সাব্বির রহমানের ব্যাট হাসল দক্ষিণ আফ্রিকা সফরেও। আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে কাল নর্দার্ন টাইটানসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে উজ্জ্বল নাম সাব্বিরই। জ্বলে উঠেছিলেন মোহাম্মদ মিঠুনও। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৭৫ আর মিঠুন করেছেন ৭২।
তবে এ দুজন বাদে আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে কাল নর্দার্ন টাইটানসের বিপক্ষে বলার মতো রান পাননি বাংলাদেশ ‘এ’ দলের কেউই। তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ৫৮ ওভারে বাংলাদেশ ‘এ’ অলআউট ২৯৯ রানে, স্বাগতিকেরা লিড পেয়েছে ২৪ রানের।
সৌম্য সরকারের রানখরা চলছেই। ‘এ’ দলের সহ-অধিনায়ক করেছেন মাত্র ২০। লিটন দাস ফিরেছেন ডাক মেরে। এর আগে ৭০ ওভারে ৯ উইকেটে ৩২৩ রান করে ইনিংস ঘোষণা করে টাইটানস। ‘এ’ দলের পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন আল আমিন ও কামরুল ইসলাম। ১টি করে উইকেট মোহাম্মদ শহীদ, আবু জায়েদ ও জুবায়ের হোসেনের।