দ্বিতীয় দিনেও বৃষ্টির বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ–নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও আটকে আছে বৃষ্টিতে। প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে হওয়ার কথা ছিল। তবে দ্বিতীয় দিনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। দ্বিতীয় দিনেও খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বেসিন রিজার্ভের আউটফিল্ড এখনো ভেজা, হয়ে ওঠেনি খেলার উপযোগী। মাঠের বেশির ভাগ জায়গাতেই পানি জমে রয়েছে।
হ্যামিল্টনে ইনিংস ব্যবধানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।