দ্বিতীয় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরেই অ্যাডিলেডে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিবারাত্রির টেস্ট খেলল অস্ট্রেলিয়া। দর্শক-আগ্রহ কাজে লাগাতে এই নভেম্বরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই অ্যাডিলেডেই আরেকটি দিবারাত্রির টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ইতিহাসের দ্বিতীয় দিবারাত্রির টেস্ট আয়োজনের দৌড়ে তাদের হারিয়ে দিতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার ঘোষণা করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাইয়ে ১৩ অক্টোবরে শুরু টেস্টটি আয়োজিত হবে গোলাপি বল ও কৃত্রিম আলোয়। সে ক্ষেত্রে ২০১৬ সালেই দুটি দিবারাত্রির টেস্ট খেলা নিশ্চিত হলো পাকিস্তানের। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতেই পাকিস্তানের আরেকটি টেস্ট খেলার কথা ফ্লাডলাইটের আলোয়। রয়টার্স।