দ্বিতীয় ম্যাচেও জিতল অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়রা পেরে উঠছে না দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সুখবরই দিচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে। কাল ডারবানে দ্বিতীয় যুব ওয়ানডেটাও জিতে নিয়েছে বাংলাদেশের যুবারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ২৯ রানে হারিয়েছে মেহেদীরা। ডারবানেই প্রথম ম্যাচটা ৮ উইকেটে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাত ম্যাচ সিরিজে এগিয়ে গেল ২-০ তে।
বৃষ্টিতে দেরিতে শুরু হওয়ায় ৫০ ওভারের ম্যাচটি হয়ে যায় ৩০ ওভারের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেট হারিয়ে করতে পারে ১৫৭ রান। ৫০ বলে ৮ চারে সর্বোচ্চ ৫৭ রান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। মিরাজ পরে অফ স্পিন বোলিংয়ে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩ উইকেট পেয়েছেন আরেক অফ স্পিনার মোসাব্বেক হোসেনও। দক্ষিণ আফ্রিকানরা পুরো ৩০ ওভার খেলে ৯ উইকেটে করেছে ১২৮ রান।
তৃতীয় যুব ওয়ানডে পরশু পিটারমারিজবার্গে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩০ ওভারে ১৫৭/৫ (জয়রাজ ৭, পিনাক ৯, সাইফ ২৯, নাজমুল ৩, মিরাজ ৫৭, জাকির ৩৩*, সাইফউদ্দিন ০*; গালিয়েম ২/২৮, গ্লোভার ১/২৭)।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৩০ ওভারে ১২৮/৯ (ইব্রাহিম ৩৯, মুল্ডার ২৫; মোসাব্বেক ৩/১৯, মিরাজ ৩/৩৩, রিফাত ২/১৩, সালেহ ১/২১, রানা ০/৭, সাইফউদ্দিন ০/৩০)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ।