দ্বিতীয় ম্যাচেও হারল মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের লতা মণ্ডল ছবি: এএফপি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের লতা মণ্ডল ছবি: এএফপি।

পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশের মেয়েরা। করাচিতে আজ সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৩৪ রানে হেরেছে সালমা-বাহিনী। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ১১৪ রানের সংগ্রহকে টপকানোর লক্ষ্যে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ৭ উইকেটে ৮০ রান করেই।
ব্যাটিংটাই যে বাংলাদেশ নারী দলের দুর্বলতম দিক, সেটা পাকিস্তান সফরে খুব ভালোই বোঝা গেছে। দুটো টি-টোয়েন্টি ম্যাচেই হাতের নাগালে থাকা লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি বাংলাদেশ। দুটো ম্যাচেই দুই-একজন বাদে বাকিদের ব্যাট হাতে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই।

আজও পাকিস্তানের পক্ষে ব্যাট হেনেছে বিসমাহ মারুফ। ছবি: এএফপি।
আজও পাকিস্তানের পক্ষে ব্যাট হেনেছে বিসমাহ মারুফ। ছবি: এএফপি।

আজ রুমানার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৭ রান। রিতু মণি করেন ১৭ রান। লতা মণ্ডল আর সালমা খাতুন দুজনেই ১০ রান না করে করলে বড় ধরনের লজ্জার মধ্যেই পড়তে হতো বাংলাদেশের মেয়েদের।
পাকিস্তানের বেঁধে দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ একপর্যায়ে পরিণত হয় ৩৮ /৫-এ। এমন অবস্থা থেকে জয়ের স্বপ্ন একটু কষ্টকল্পনাই। কিন্তু রুমানা আশা জাগিয়েছিলেন। কিন্তু বাকিদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় দলকে থামতে হয় জয় থেকে বেশ দূরেই।
পাকিস্তানি মেয়েরা আজ অসাধারণ বল করেছেন। বিশেষ করে সুমাইয়া সিদ্দিকি আর নিদা দার ছিলেন অনবদ্য। রান খরচে অসম্ভব কৃপণ এই দুই বোলার তুলে নিয়েছেন দুটি করে উইকেট। অধিনায়ক সানা মীরও ছিলেন হিসেবি। ১৪ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন তিনি।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটাররাও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পড়ে। বাংলাদেশের নাহিদা আকতার তুলে নেন ২টি করে উইকেট। লতা মণ্ডল আর সালমা খাতুন দুজনেই তুলে নিয়েছেন দুটি করে উইকেট।
পাকিস্তানের পক্ষে বিসমাহ মারুফ ৪৪ রানে অপরাজিত থাকেন। মারিনা ইকবালের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। আলিয়া রিয়াজ করেন ২০। সূত্র: ক্রিকইনফো।