দ্বিপাক্ষিক সিরিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ম্যাচে দুটি সেঞ্চুরি, এক হাফ সেঞ্চুরিসহ ১০১.৬১ গড়ে ৪৪১ রান। ভারত অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজটা ৪-১ ব্যবধানে হারলেও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন রোহিত শর্মাই। তবে ৫ কিংবা তার চেয়ে কম ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটা তারপরও রোহিতের হয়নি। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে ৫ ম্যাচে দুটি সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরিসহ ১১৬.৭৫ গড়ে ৪৬৭ রান করে এই রেকর্ডের মালিক জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ওই সিরিজটাও জিম্বাবুয়ে জিতেছিল ৪-১ ব্যবধানে। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচে দুটি সেঞ্চুরি আর দুটি হাফ সেঞ্চুরিসহ ৪৫১ রান করে এ তালিকায় মাসাকাদজার পরের স্থানটা পাকিস্তানের সালমান বাটের। বাট ও রোহিতের মাঝে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানেরই মোহাম্মদ হাফিজ। ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ হাফিজ করেছিলেন ৪৪৮ রান।