দ্রাবিড়ের আপত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দল। দুই গ্রুপ। সেরা ৪টি করে মোট আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। রাহুল দ্রাবিড় বলছেন, ফরম্যাটটা এমনই সহজ যে চাইলে আপনি অনুমান করে নিতে পারেন কোন আটটি দল খেলবে বিশ্বকাপের শেষ আটে। আর সহজে অনুমান করা যাচ্ছে বলেই, এবারের ফরম্যাটটি পছন্দ নয় সাবেক ভারত অধিনায়কের। তাহলে বিশ্বকাপের কোন ফরম্যাটটি পছন্দ তাঁর? ক্রিকইনফোর এক অনুষ্ঠানে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপের ফরম্যাটই আমার কাছে সেরা। দুটি বিশ্বকাপেই খেলেছি আমি। সেখানে গ্রুপ পর্বের পরে ছিল সুপার সিক্স। এর পরই আসত সেমিফাইনাল এবং ফাইনাল।’ পিটিআই।