দ্রাবিড়-পুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাপকা বেটা’—বাবার সঙ্গে ছেলেরই তুলনা হয়। কিন্তু রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর ছেলেদের কি এই তুলনা চলবে? তারা যে ‘ডি ভিলিয়ার্সের ঘোড়া’ হতে পারলে খুশি! বিশ্বের সেরা ব্যাটসম্যান কে—প্রশ্নটি করাই এখন বোকামি। এবি ডি ভিলিয়ার্স! টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই বলুন, ব্যাটিংয়ের শেষ কথা এই মুহূর্তে ডি ভিলিয়ার্স। দলের প্রয়োজনে ৩১ বলে সেঞ্চুরি করতে পারেন, আবার ম্যাচ বাঁচাতে ২২০ বল খেলে মাত্র ৩৬ রান করার ধৈর্যও দেখাতে পারেন। এই তো সেদিন বেঙ্গালুরু টেস্টে পুরো দল যখন খাবি খাচ্ছে, বুক চিতিয়ে একাই লড়লেন। এজন্যই এই প্রোটিয়া ক্রিকেটারের বিশ্বব্যাপী অগণিত ভক্ত। দ্রাবিড়ের সন্তানেরাও এর বাইরে নয়। ভারতীয় ‘এ’ দলের কোচ নিজের ছেলেদের ডি ভিলিয়ার্স-প্রীতির কথা জানালেন, ‘এভাবে ব্যাট করলে আপনি জনপ্রিয় হতে বাধ্য। ওরা সব সময় এবির মতো শট খেলতে চায়।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।