দ্রুততম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এশিয়া কাপে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরিটি করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি। ১২৪তম ইনিংসে ১৯তম সেঞ্চুরি করে গেইলের ১৮৯ ইনিংসকে পেছনে ফেলেন ভারতীয় ব্যাটসম্যান। ফতুল্লার ওই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টি সেঞ্চুরিহীন ইনিংস গেছে কোহলির। অতঃপর সেঞ্চুরি করেই কাল শচীন টেন্ডুলকারকে পেছনে ফেললেন কোহলি, ১৪১ ম্যাচের ১৩৩তম ইনিংসে তাঁর ২০তম ওয়ানডে সেঞ্চুরি। টেন্ডুলকার ২০ সেঞ্চুরি পেয়েছিলেন ২০৪ ম্যাচ ও ১৯৭ ইনিংস খেলে। ওয়ানডেতে এ পর্যন্ত আটজন ব্যাটসম্যান ২০ বা তার বেশি সেঞ্চুরি পেয়েছেন।