প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক গত বছরের জানুয়ারিতে ইংলিশদের দুঃস্বপ্নের অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে। দুই ইনিংসে ১৮ ও ৭ রান—অভিষেকটা মোটেই মনে রাখার মতো হয়নি গ্যারি ব্যালান্সের। ঠিক পরের টেস্টেই লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি, ক্যারিয়ারে ভারসাম্য আনতে মোটেও সময় নেননি ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। সেই শুরু, এর পর থেকেই রানের ফোয়ারা ব্যালান্সের ব্যাটে। আর পরশু দশম টেস্ট আর ১৭তম ইনিংসেই ১ হাজার টেস্ট রান হয়ে গেল তাঁর। গত এক যুগে ব্যালান্সের সমান কিংবা কম ইনিংস খেলে ১ হাজার রান করতে পারেনি অন্য কেউ। এর আগে ২০০৩ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ১২ ম্যাচের ১৭ ইনিংসে ছুঁয়েছেন ১ হাজার রানের মাইলফলক। টেস্টে সবচেয়ে কম ১২ ইনিংসে প্রথম হাজার রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস।