প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলকটা সবচেয়ে কম ইনিংসে ছুঁয়েছিলেন বিরাট কোহলি। কাল ৭ হাজার রানের মাইলফলকটাও সবচেয়ে কম ইনিংসে পেরোলেন ভারতীয় ব্যাটসম্যান। ১৬১ ইনিংসে ৭ হাজার ছুঁয়ে কোহলি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে (১৬৬ ইনিংস)। মাইলফলক ছোঁয়ার পথে কাল ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরিটিও পেয়ে গেছেন কোহলি। এটাও রেকর্ড। ২৪ সেঞ্চুরি করতে সবচেয়ে কম ইনিংস খেলেছেন কোহলি। এর আগে সবচেয়ে কম ইনিংসে ২৪ সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের। ওয়ানডের সবচেয়ে বেশি রানের মালিককে খেলতে হয়েছিল ২১৯ ইনিংস। অবশ্য টেন্ডুলকার প্রথম সেঞ্চুরিটাই পেয়েছিলেন ৭৯তম ইনিংসে। ২৭৮ ম্যাচে ২৪তম সেঞ্চুরি করে তিনে রিকি পন্টিং। ১২৩ ইনিংসে ২১ সেঞ্চুরির মালিক হাশিম আমলার সুযোগ আছে কোহলির রেকর্ডটা ভেঙে দেওয়ার।