দ্রুততম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ৩১ মে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে সেঞ্চুরি করে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জস বাটলার। বছর দেড়েকও টেকেনি রেকর্ডটি। গত নভেম্বরেই পাকিস্তানের বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি করে নিজেকে ছাড়িয়ে যান বাটলার। মাঝে গত জুনে নিউজিল্যান্ডের বোলারদের পিটিয়ে ৬৬ বলে সেঞ্চুরি পাওয়া বাটলার কাল ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন ৭৩ বলে। ৭৫ বলের নিচে চারবার সেঞ্চুরি করে ইংলিশ ব্যাটসম্যান ছুঁয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। আফ্রিদিও চারবার ৭৫ বলের নিচে সেঞ্চুরি ছুঁয়েছেন। আফ্রিদি-বাটলারের চেয়ে বেশিবার ৭৫ বলের কম খেলে সেঞ্চুরি করেছেন তিনজন—এবি ডি ভিলিয়ার্স, বীরেন্দর শেবাগ ও সনাৎ জয়াসুরিয়া। মাতারা হারিকেন জয়াসুরিয়া ৫ বার, ভারতের শেবাগ ৬ বার ও ডি ভিলিয়ার্স ৮ বার ৭৫ বলের কমে সেঞ্চুরি করেছেন।