প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৯ সেপ্টেম্বর ১৯তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক পেরিয়েছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা। তিন দিন পর হাজার রান করা ২০তম ব্যাটসম্যানকেও পেয়ে গেল ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট। পরশু ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান করেছেন বিরাট কোহলি। মাত্র ২৭ ইনিংসেই ১০০০ রান, কোহলিই সবচেয়ে কম ইনিংসে ছুঁলেন এই মাইলফলক। ভারতের টেস্ট অধিনায়ক পেছনে ফেলেছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান কেভিন পিটারসেন ও অ্যালেক্স হেলসকে। পিটারসেন ২০১১ সালে ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ৩২ ইনিংসে ছুঁয়েছিলেন ১ হাজার। তিন বছর পর কেপিকে স্পর্শ করেন হেলস। কেপি পেছনে ফেলেছিলেন ব্রেন্ডন ম্যাককালামকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে বেশি রানের মালিক ম্যাককালাম প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রান করেন ৩৫ ইনিংসে।