প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ২০ ইনিংসে ১১২৪ রান। গড় ৮০.২৮, স্ট্রাইক রেট ১১৪.৪৬। চারটি সেঞ্চুরি, ফিফটি ছয়টি। ওয়ানডে ক্রিকেটে সময়টা রমরমাই যাচ্ছে এবি ডি ভিলিয়ার্সের। কাল আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হওয়ার দিনেই আরেকটি কীর্তি গড়েছেন প্রোটিয়া অধিনায়ক। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮০ রান করার পথে ছুঁয়েছেন সাত হাজার রানের মাইলফলক। সাত হাজার ছুঁতে ১৬৬ ইনিংস খেলতে হয়েছে ডি ভিলিয়ার্সকে। ইনিংসের হিসাবে দ্রুততম ডি ভিলিয়ার্সই। এর আগে সবচেয়ে কম ১৭৪ ইনিংসে সাত হাজার পেরিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। অবশ্য বিরাট কোহলি (১৩৭ ইনিংসে ৬০৬৯) ও হাশিম আমলা (৯৬ ইনিংসে ৪৭৯৮) হুমকি হয়ে আছেন ডি ভিলিয়ার্সের জন্য।