প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম টেস্টেই ৫০ উইকেট পেয়ে গেলেন ইয়াসির শাহ। কলম্বোর পি সারা ওভালে মাইলফলকটি ছুঁয়েই ওয়াকার ইউনিস, সাব্বির আহমেদ ও মোহাম্মদ আসিফকে পেছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের এই লেগ স্পিনার। ৫০ উইকেট পেতে ওয়াকার-সাব্বির-আসিফদের খেলতে হয়েছিল ১০টি করে ম্যাচ। সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট ছোঁয়ার পাকিস্তানি রেকর্ড হলেও বিশ্ব রেকর্ড থেকে তিন ম্যাচ বেশি খেলতে হলো ইয়াসিরকে। ঊনবিংশ শতাব্দীর অস্ট্রেলীয় পেসার চার্লি টার্নার ৬ ম্যাচেই পেরিয়েছিলেন মাইলফলকটি। ৭ ম্যাচে ৫০ উইকেট নিয়ে এরপরই অবস্থান ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টস রিচার্ডসন ও ভারনন ফিল্যান্ডারের। ৫০ উইকেট ছুঁতে ৮ ম্যাচ খেলেছেন চারজন। ৯ ম্যাচে ৫০ উইকেট নেওয়া দ্বাদশ বোলার ইয়াসির।