ধবলধোলাই ঠেকাতে পারবে জিম্বাবুয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ উইকেটে ৩০৫ রানে তৃতীয় দিন শেষ করা জিম্বাবুয়ের সামনে এখন শুধু পরাজয়ই নয়, চোখ রাঙাচ্ছে ধবলধোলাইও। নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনে কাল ৫৭ রান যোগ করে লাঞ্চের আগেই তারা অলআউট ৩৬২ রানে।

ক্রেগ আরভিন খেলেন ক্যারিয়ার-সেরা ১৪৬ রানের ইনিংস। প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ের সামনে ৩৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা। চতুর্থ দিনের শেষ সেশনে ৫৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা।

জেতার জন্য শেষ দিনে প্রয়োজন আরও ৩২৯ রান। কিউই বোলারদের তোপ সামলে অবশ্য ড্র করাটাও কঠিন হওয়ার কথা। ক্রিকইনফো।

নিউজিল্যান্ড: ৫৮২/৪ ডি. ও  ১৬৬/২ ডি. (উইলিয়ামসন ৬৮*, টেলর ৬৭*; তিরিপানো ১/১৪, চিনুয়া ১/৪৫)। জিম্বাবুয়ে: ৩৬২ ও দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ৩৮৭ রান): ৫৮/৩ (মায়োয়ো ৩৫, চিবাবা ২১; বোল্ট ১/১১, সাউদি ১/১৮, ওয়াগনার ১/২১)।