ধবলধোলাই ঠেকাতে পারবে শ্রীলঙ্কা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার আরও একটি পরাজয়। ছবি: এএফপি
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার আরও একটি পরাজয়। ছবি: এএফপি

ভারতের ইনিংসের পরই ম্যাচের ফলটা যেন অনুমান করা যাচ্ছিল। কোহলিদের গড়া ৩৭৫ রানের পাহাড় শ্রীলঙ্কা টপকাবে, ভাবাটা বাড়াবাড়ি! তবে ভারতের সঙ্গে লড়াই জমিয়ে তুলতে পারত, শ্রীলঙ্কানরা পারেনি। কলম্বোয় আজ ভারতের কাছে শ্রীলঙ্কা হেরেছে ১৬৮ রানে। আগের ম্যাচে সিরিজ নিশ্চিত হয়েছিল কোহলিদের। সেটি আজ ৪-০ ব্যবধান হয়ে গেল। টেস্টের পর শ্রীলঙ্কার সামনে এখন ওয়ানডেতেও ধবলধোলাইয়ের শঙ্কা।

৩৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৬৮ রান। ম্যাথুস-সিরিবর্ধনের পঞ্চম উইকেট জুটি ৭৩ রান যোগ করে যা একটু ‘মান’ বাঁচানোর চেষ্টা করেছে। হার্দিক পান্ডিয়ার বলে ৩৯ রানে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে ক্যাচ দিয়ে সিরিবর্ধনে আউট হলে ম্যাথুস খানিকক্ষণ লড়াই চালিয়েছেন একাই। অক্ষর প্যাটেলের শিকার হয়ে ৭০ রানে ম্যাথুস আউট হলে কার্যত শ্রীলঙ্কার আশা শেষ। ৪২.৪ ওভারে লঙ্কানরা গুটিয়ে যায় ২০৭ রানে।
পাল্লেকেলেতে আগের ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় ওপেনার সেঞ্চুরি পেয়েছেন আজও। দুই ম্যাচ বিরতি দিয়ে আবারও নিজের ধার বুঝিয়েছেন কোহলি। ভারতীয় অধিনায়কও পেয়েছেন সেঞ্চুরি। তাতেই শ্রীলঙ্কানদের সামনে তুলে দেওয়া গেছে রানের পাহাড়।

৩ সেপ্টেম্বর একই মাঠে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। বিবর্ণ শ্রীলঙ্কা পারবে ধবলধোলাইটা ঠেকাতে? ক্রিকইনফো, এএফপি।