ধবলধোলাই প্রতিপক্ষের মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচের তিনটিতেই জয়। শ্রীলঙ্কা সফরে ইতিহাস গড়ল বিরাট কোহলির ভারত। টেস্টে এই প্রথম দেশের বাইরে তিন বা ততোধিক ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করল ভারতীয়রা। সফরে গিয়ে তিন বা তার বেশি ম্যাচের সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করার উদাহরণই আছে মাত্র সাতটি। এর ছয়টিই আবার তিন ম্যাচের সিরিজ। অন্য সিরিজটি ছিল পাঁচ ম্যাচের। ১৯৮৪ সালে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টেই জিতেছিল মহাশক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচের সিরিজে সব ম্যাচ সবচেয়ে বেশি জিতেছে অস্ট্রেলিয়া। তিনবার এই কীর্তি আছে অস্ট্রেলিয়ানদের। প্রতিপক্ষের মাঠে দুই টেস্টের দুটিতেই জেতার ঘটনা ৩২টি।

প্রতিপক্ষকে প্রতিপক্ষের মাঠে ধবলধোলাই

কমপক্ষে তিন ম্যাচ

           জয়ী           স্বাগতিক        মৌসুম

৩-০    ইংল্যান্ড     দ. আফ্রিকা    ১৮৯৫-৯৬

৩-০    ইংল্যান্ড     নিউজিল্যান্ড   ১৯৬২-৬৩

৫-০    ও. ইন্ডিজ   ইংল্যান্ড       ১৯৮৪

৩-০    অস্ট্রেলিয়া   নিউজিল্যান্ড   ১৯৯৯-০০

৩-০    অস্ট্রেলিয়া   শ্রীলঙ্কা        ২০০৩-০৪

৩-০    অস্ট্রেলিয়া   দ. আফ্রিকা    ২০০৫-০৬

৩-০    ভারত       শ্রীলঙ্কা        ২০১৭