ধবলধোলাইয়ের সামনে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল স্টেইন, রাবাদা, তাহিররা বিশ্রাম পেয়েছিলেন। সুযোগ পেয়ে সেটা এর চেয়ে ভালোভাবে আর কাজে লাগাতে পারতেন না কাইল অ্যাবট, তাবরেজ শামসিরা। অস্ট্রেলিয়াকে ১৬৭ রানে অলআউট করে ৬ উইকেটে ম্যাচ জিতে গেছে দক্ষিণ আফ্রিকা। ৫-০ ম্যাচের সিরিজে প্রথম চার ম্যাচেই জয়। এই প্রথম পাঁচ ম্যাচ সিরিজে প্রথম চার ম্যাচে হারল অস্ট্রেলিয়া, সামনে এখন ধবলধোলাইয়ের হাতছানি।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। নয় রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন অ্যাবট, তিন রান পর জর্জ বেইলিকে এলবিডব্লু করেছেন প্রিটোরিয়াস। অধিনায়ক স্টিভেন স্মিথ আর মিচেল মার্শ হাল ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু দলের ৪৯ রানে ফিরে যান স্মিথও (২১)। ওই ৪৯ রানেই ফিরে গেছেন হেড। মিচেল মার্শ (৫০) ও ম্যাথু ওয়েড (৫২) চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত লাভ হয়নি। ১৬৮ রান তাড়া করতে নেমে ১৪ ওভার ৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা অ্যাবট। ক্রিকইনফো।