প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ উইকেটে ১৩৬ থেকে ২৪৮ রানে অলআউট। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা শেষ ৯ উইকেট হারাল ১১২ রানে। টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ এর চেয়ে কম রানে শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র দুবার। গত অক্টোবরে মিরপুরে বাংলাদেশ ৯০ রানে তুলে নিয়েছিল জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শেষ ৯ উইকেট। জিম্বাবুয়ে অলআউট হয়েছিল মাত্র ১১৪ রানে, যেটি বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড। ২০১২ সালে মিরপুরেই দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে শেষ ৯ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেটে ২০৯ থেকে দেখতে না দেখতেই ক্যারিবীয়রা অলআউট ২৭৩ রানে। টেস্টে সবচেয়ে কম রানে শেষ ৯ উইকেট হারানোর রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার। ১৮৯৯ সালে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে মাত্র ৩৫
রানে অলআউট হয়েছিল তারা।