প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা উইকেটে ৭১ থেকে ১৩৩ রানে অলআউট। কাল হ্যামিল্টনে রীতিমতো ধসে পড়ল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের ৭১ রানের উদ্বোধনী জুটির পর আর মাত্র ৬২ রান যোগ হতেই শেষ দলটির ইনিংস। টেস্টে উদ্বোধনী জুটি ৫০ রানের বেশি এনে দেওয়ার পর ৬২ বা এর কম রানে ১০ উইকেট পড়ার ষষ্ঠ ঘটনা এটি। ২০০১ সালে সর্বশেষ ঘটনাটিও নিউজিল্যান্ডে। অকল্যান্ডে চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে ৪৩১ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রান এলেও আর মাত্র ৪০ রান যোগ হতেই অলআউট হয়ে যায় কিউইরা। হুড়মুড় করে ভেঙে পড়ার এই ছয় উদাহরণের চারটিতেই জড়িয়ে নিউজিল্যান্ডের নাম। এর তিনটিই আবার হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে।