প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সময় স্লিপে ক্যাচ ধরতে গিয়ে ব্যথাটা পেয়েছিলেন। ব্যথা নিয়েই দুই ইনিংসে ব্যাটিং করে গেছেন। সেটাই কাল হলো শিখর ধাওয়ানের জন্য! অত্যধিক চাপে ডান হাতের হাড়ে চিড় দেখা দিয়েছে। পুরোপুরি সেরে উঠতে এই বাঁহাতি ব্যাটসম্যানের সময় লাগবে চার থেকে ছয় সপ্তাহ। এতে নিশ্চিত হয়ে গেল, শ্রীলঙ্কা সফরের বাকি দুই টেস্টে খেলা হচ্ছে না ২৯ বছর বয়সী ওপেনারের। কলম্বোর দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে পরিবর্তন আসছে আরও একটি। পি সারা ওভালের গতিময় পিচ এবং ব্যাটিং-বোলিং সমন্বয়ের কথা মাথায় রেখে দলে আনা হচ্ছে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে। বাদ পড়তে পারেন হরভজন সিং। ক্রিকইনফো।