ধাক্কার পর নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ রানের মধ্যেই ডেভিড ওয়ার্নার ও শন মার্শ নেই—অস্ট্রেলিয়াকে ভালো একটা ধাক্কাই দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেরোম টেলর। কিন্তু কিংস্টন টেস্টের প্রথম দিনে সেটা সামাল দিয়েছেন মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ। ক্লার্ক আউট হয়েছেন ৪৭ রান করে, এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১৩৮। ব্যাট করছিলেন স্মিথ (৬৮*) ও ভোজেস (৪*)। ক্রিকইনফো।