প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থামানোই যাচ্ছে না ভারতের যুবাদের। দেশটির অনূর্ধ্ব-১৯ দল কাল জিতল টানা ১১তম যুব ওয়ানডে। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর খেলা সব ম্যাচেই জিতেছে ভারতীয় দলটি। এ সময় তারা হারিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডকে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কাছে টানা জয় অবশ্য নতুন কিছু নয়। টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটিও ভারতীয় যুবাদের। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ২৪টি ম্যাচ জিতেছিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। এ সময় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটাও জিতেছিল বিরাট কোহলির দল। তালিকায় দ্বিতীয় নামটিও ভারত। ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে টানা ১৪টি ম্যাচ জেতে দলটি। ২০১০-১১ সালে টানা ১৩ ম্যাচ জিতে তিনে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯।