ধারাবাহিকতা চায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমেয় ক্রিকেট। আর এই ক্রিকেটের সবচেয়ে অননুমেয় দলটির নাম পাকিস্তান। অননুমেয় তকমাটা তাই পাকিস্তান ক্রিকেট দলের গায়ে বসে গেছে স্থায়ীভাবেই। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজটাই যেমন। প্রথম ম্যাচে হারিস সোহেল ও শহীদ আফ্রিদির ব্যাটে ভর করে রোমাঞ্চকর এক জয় পাওয়া দলটি দ্বিতীয় ম্যাচেই হারল ৪ ওভার বাকি থাকতেই। পরশু তৃতীয় ওয়ানডেতে ৩৬৪ রানের পাহাড়ে চড়ে ১৪৭ রানের বিশাল জয়। তবে দলের এই অননুমেয় চরিত্রটা বদলে ফেলতে চান কোচ ওয়াকার ইউনিস।
পরশু শারজায় তৃতীয় ওয়ানডেটা জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে যাওয়ার পর কাল ওয়াকারের কণ্ঠে বদলের আহ্বান, ‘আমাদের তকমাটা ঝেড়ে ফেলতে হবে। সমস্যাটা (অধারাবাহিকতা) আর নেই এটা বললে ভুল হবে। তবে চেষ্টা করছি এমন একটা দল তৈরি করতে যারা দেশের বাইরেও ভালো করবে।’
আহমেদ শেহজাদের সেঞ্চুরি ও শহীদ আফ্রিদির ঝোড়ো ব্যাটিংয়ে ৩৬৪ রান করার পর নিউজিল্যান্ডকে ৩৮.২ ওভারেই ২১৭ অলআউট। এএফপি।