ধারাভাষ্য দিয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বলে কথা! টাকার অভাব নেই—তাই এমন মুক্ত হস্তে সম্মানী প্রদান। শুধু একটা সিরিজেই ধারাভাষ্য দেওয়ার জন্য বিসিসিআই অনিল কুম্বলে ও সঞ্জয় মাঞ্জরেকারকে দিয়েছে ৩৯ ও ৩৬ লাখ ভারতীয় রুপি। গত অক্টোবর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিসিসিআই মনোনীত ধারাভাষ্যকার ছিলেন তাঁরা। পাঁচটি ওয়ানডে এবং চার টেস্টের ধারাভাষ্য দেওয়ার জন্যই এত টাকা দেওয়া হয়েছে সাবেক দুই ক্রিকেটারকে। জানুয়ারি মাসে বিসিসিআইর খরচের খাতের তালিকায় দেখানো হয়েছে, সাবেক অধিনায়ক কুম্বলেকে ৩৯,১০,৫০০ এবং সাবেক ব্যাটসম্যান মাঞ্জরেকারকে ৩৬,৪৯,৩৭৫ ভারতীয় রুপি দেওয়ার হিসাব। সবচেয়ে বড় খরচের খাতটি ১১ কোটি ৬০ লাখ রুপির, আগামী ৯ এপ্রিলে শুরু আইপিএলের জন্য দুই কিস্তি বাবদ এই অর্থ দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট (ইউকে) গ্রুপকে। যেমন আয় তেমন ব্যয়! পিটিআই।