ধারাভাষ্যকক্ষ থেকে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে চোট এখন আর খেলোয়াড়দের একক সম্পত্তি নয়! ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেই মাথার পেছনে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন পল রাইফেল। অস্ট্রেলিয়ান আম্পায়ার তবু মাঠেই থাকেন, তাঁর বিষয়টি মেনে নেওয়া যায়। কিন্তু কাল ধারাভাষ্যকক্ষ থেকেই হাসপাতালে যেতে হলো মার্ক নিকোলাসকে। সাবেক হ্যাম্পশায়ার অধিনায়ক অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের ধারাভাষ্য দলের সদস্য। মেলবোর্ন টেস্টেও আছেন তিনি। কিন্তু প্রথম দিনের মাঝপথে হঠাৎ স্ট্রেচারে করে স্টেডিয়াম ছাড়তে হয় তাঁকে। চা-বিরতির সময় মাইক স্লেটার নিশ্চিত করেন পেটের ব্যথায় কাতর নিকোলাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দিনের শেষে চ্যানেল নাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আপাতত ভালোই আছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া।