ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডেতে এই মাঠেই এউইন মরগানের সেঞ্চুরিতে ইংল্যান্ড জিতলেও অন্য সবাইকে রানের জন্য কষ্ট করতে হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতেও বদলায়নি অ্যান্টিগার উইকেটের চরিত্র। ব্যাটিংয়ে নেমে ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডকে দিয়েছে ২২৬ রানের লক্ষ্য। জবাব দিতে নেমে দ্বিতীয় বলেই ওপেনার স্যাম বিলিংসকে হারালেও এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ড ১৯ ওভারে ২ উইকেটে করেছে ১০২ রান। জেসন রয় ফিফটি করেই (৫২) আউট হয়ে গেলেও ৪৩ রানে অপরাজিত ছিলেন জো রুট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ক্যারিবীয়রা অলআউট হওয়ার আগে যে ২২৫ রান করেছে, সেটির কৃতিত্ব ক্রেগ ব্রাফেট ও জেসন মোহাম্মদের। ব্রাফেট ৪০ রানে ফিরলেও জেসন ঠিক ফিফটি করেই ছেড়েছেন (৫০)। জোনাথন কার্টার করেছেন ৩৯ রান। টেন ৩।