ধোনি ও ওয়ানডে অধিনায়কত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন আগেই। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্বও ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। সাফল্যের বিচারে ভারতের সেরা ওয়ানডে অধিনায়ক। তবে চিরকালীন প্রেক্ষাপটে অবশ্য ধোনির আগে আছেন আরও অনেকেই।

২৭৩

এখন পর্যন্ত ২৭৩ জন অধিনায়ক দেখেছে ওয়ানডে ক্রিকেট। 

১৯৯

পঞ্চাশ বা তার বেশি ওয়ানডেতে অধিনায়কত্ব করা একমাত্র উইকেটকিপার এমএস ধোনি। অধিনায়ক হিসেবে খেলা ১৯৯ ম্যাচেই উইকেটকিপিং করেছেন ধোনি। ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ ম্যাচে অধিনায়ক ছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার।
সবচেয়ে বেশি ম্যাচ

.
.

ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৩০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। এর একটিতে অবশ্য আইসিসি বিশ্ব একাদশের অধিনায়ক ছিলেন পন্টিং। এ ছাড়া দুই শর বেশি ম্যাচে অধিনায়ক ছিলেন শুধু নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং (২১৮)। ১৯৯ ম্যাচ নিয়ে ধোনি তৃতীয়।
জয়
সবচেয়ে ১৬৫টি ম্যাচ জিতেছেন পন্টিং। অধিনায়ক হিসেবে এক শর বেশি ম্যাচ জিতেছেন এ ছাড়া শুধু ধোনি (১১০) ও অ্যালান বোর্ডার (১০৭)।
সাফল্যের হারে সেরা পাঁচ
ম্যাচ জয় হার টাই/পরি. সাফল্য (%)
ক্লাইভ লয়েড (ও. ইন্ডিজ) ৮৪ ৬৪ ১৮ ১/১ ৭৭.৭১
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া/আইসিসি) ২৩০ ১৬৫ ৫১ ২/১২ ৭৬.১৪
হানসি ক্রনিয়ে (দ. আফ্রিকা) ১৩৮ ৯৯ ৩৫ ১/৩ ৭৩.৭০
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ৭৪ ৫০ ২১ ০/৩ ৭০.৪২
মাইক গ্যাটিং (ইংল্যান্ড) ৩৭ ২৬ ১১ ০/০ ৭০.২৭
৭৭.৭১
কমপক্ষে ৩০ ম্যাচে অধিনায়ক ছিলেন এমন খেলোয়াড়দের মধ্যে ওয়ানডেতে সাফল্যের হারে সবার ওপরে ক্লাইভ লয়েড। দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়কের নেতৃত্বে ৮৪ ওয়ানডের ৬৪টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সাফল্যের হার ৭৭.৭১।
১০৬
অধিনায়ক হিসেবে এক শর বেশি ম্যাচ হেরেছেন শুধু নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং।
৪
চারটি ওয়ানডে টাই করেছে ধোনির ভারত। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টাই করার রেকর্ড।

গৌতম গম্ভীরের নেতৃত্বে ছয়টি ওয়ানডে খেলে ছয়টিতেই জিতেছে ভারত। পাঁচ বা তার বেশি ম্যাচে অধিনায়কত্ব করে একমাত্র গম্ভীরই সব ম্যাচ জিতেছেন।