প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কতবার ইস্পাতকঠিন স্নায়ু নিয়ে দলকে জিতিয়ে এসেছেন। ‘ক্যাপ্টেন কুল’ নামটা তো এমনি এমনি হয়নি! কিন্তু বাংলাদেশ সফরে আগের সেই মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাচ্ছে না। প্রথম ওয়ানডেতে মুস্তাফিজুরকে কনুই দিয়ে গুঁতো মেরে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন। শাস্তিস্বরূপ ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানাও দিয়েছেন। ম্যাচ রেফারির সঙ্গেও নাকি উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে ভারত অধিনায়কের। এসব তো ধোনির সঙ্গে ঠিক যায় না! সাবেক ভারত স্পিনার বিষেন সিং বেদিও যেন মেলাতে পারছেন না, ‘আমার তো মনে হচ্ছে ও আর ক্যাপ্টেন কুল নেই। ওকে কেমন যেন অস্থির মনে হচ্ছে।’ ধোনির জন্য একটা পরামর্শ দিয়েছেন বেদি, ‘আমার মনে হয় সে যোগব্যায়াম চেষ্টা করে দেখতে পারে।’ দুই দিন আগেই গেছে বিশ্ব যোগব্যয়াম দিবস, বেদির পরামর্শটা হাওয়া থেকে পাওয়া নয়। এনডিটিভি।