ধোনির জায়গায় স্মিথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব আগেই ছেড়েছেন। এবার আইপিএলের দল পুনে সুপার জায়ান্টসের অধিনায়ত্বও ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। আজ এবারের আইপিএলের খেলোয়াড়দের নিলাম। ধোনির নেতৃত্ব ছাড়ার খবরটি আসে গতকাল। তাঁর জায়গায় পুনেকে এবার নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। গত মৌসুমে ধোনির অধীনে পুনে নিচের দিক থেকে দ্বিতীয় হয়েছিল। ৫টি জয়ের পাশে তারা হেরেছিল ৯ ম্যাচে। ক্রিকইনফো।