ধোনির মস্তিষ্ক, ধোনির চোখ
তামিম ইকবালকে ফিরিয়েছেন কেদার যাদব। ফিরিয়েছেন মুশফিকুর রহিমকেও। ‘সেট’ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচ থেকেই বাংলাদেশকে একরকম ছিটকে দিয়েছেন ভারতের এই অফ স্পিনার। পরশু ম্যাচ শেষে বিরাট কোহলি তো বলেই ফেললেন, ‘যাদবের স্পেলটাই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে।’ কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ ওই সময়ে বোলিংয়ে তাঁকে আনার সিদ্ধান্তটি কে নিলেন? কোহলি কৃতিত্বটা দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকে। তাঁর সঙ্গে পরামর্শ করেই কোহলি বল হাতে তুলে দিয়েছিলেন স্পিনারের হাতে। আর যাদব তাঁর সাফল্যের পেছনেও দেখছেন কোহলির হাত। অবশ্য হাত না বলে ‘চোখ’ বলাই ভালো। কখন কী করতে হবে, সেটি নাকি ধোনির চোখের দিকে তাকিয়েই সব বুঝতে পারেন যাদব, ‘নিজের সব অভিজ্ঞতা থেকেই তিনি পরামর্শ দেন আমাকে। এমনকি যখন আমি বোলিংয়ে থাকি, তখনো তাঁর চোখের দিকে তাকিয়ে বুঝে নিতে পারি, আমার কাছ থেকে তিনি কী চান।’ এএফপি।