ধোনি-আফ্রিদিকে শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন শহীদ আফ্রিদি। মহেন্দ্র সিং ধোনিও খেলছেন এক যুগ ধরে। শুধু নিজ নিজ দেশ নয়, ক্রিকেটের প্রতিই এই দুজনের অবদান অশেষ। শেষবারের মতো বাংলাদেশে এশিয়া কাপ খেলছেন এই দুজন। হয়তো আর কখনো বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যাবে না এই দুই তারকাকে। ধোনি-আফ্রিদিকে শ্রদ্ধা জানালেন রোহিত শর্মাও—
ওরা দুজনই নিজ নিজ দেশের জন্য ছিল অনেক বড় কিছু। মাথা উঁচু করে তারা নিজ নিজ দেশের সেবা করে গেছে। দুটি দলের হয়েই এত এত অর্জন তাদের, এককথায় তা বিস্ময়কর। দুজনকেই ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। তবে এটাও ঠিক, এই ম্যাচটা শুধু এক-দুজনের ম্যাচ নয়। এটি ‘আমাদের’ ম্যাচ। সবাইকেই এই ম্যাচে অবদান রাখতে হবে। আমাদের পুরো মনোযোগ থাকবে নিজেদের খেলায়।