প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহেন্দ্র সিং ধোনির স্তুতি এখন ভারতের সাংসদদের কণ্ঠেও। তবে প্রশংসাসূচক বাক্য নয়, রীতিমতো গান বাঁধা হয়েছে ভারতীয় অধিনায়ককে নিয়ে। ঘটনাটা গত শুক্রবারের। ভারতীয় সংসদের অধিবেশন তখন বন্ধ, এর মধ্যেই বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি গেয়ে ওঠেন সেই গান। তিওয়ারি আবার ভোজপুরী সিনেমার নায়ক-গায়ক। তিওয়ারির সঙ্গে সুর মেলান বিসিসিআইয়ের মহাসচিব অনুরাগ ঠাকুর, সাবেক বিসিসিআই ও আইসিসি সভাপতি শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া শুলেসহ আরও কয়েকজন সাংসদ। পরে অনুরাগ নিজেই ইউটিউবে পোস্ট করেছেন ধোনিকে নিয়ে গাওয়া ভারতের রাজনৈতিক অঙ্গনের মানুষদের গানের এই ভিডিও। ইন্ডিয়াটুডে।