প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। টানা চার ম্যাচ জিতে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ জয়ে সৌরভ গাঙ্গুলীর রেকর্ডও টপকে গেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এমন সাফল্যের পেছনের কারণটা কী? কারণ তাঁর কন্যাভাগ্য! গত ৬ ফেব্রুয়ারি জন্ম হয়েছে ধোনির মেয়ে জিভার। তার পর থেকে একটি ম্যাচও হারেনি ভারত। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয়ের পর ধোনির স্ত্রী সাক্ষী অবশ্য টুইটারে মেয়ের একটা ছবি পোস্ট করেছেন। সাক্ষী এই ছবি দিয়ে কি এটাই বোঝাতে চাইছেন, মেয়েভাগ্যেই জিতে চলেছে ধোনির দল? ওয়ানইন্ডিয়া নিউজ।