ধোনির দাবি ৮০ কোটি রুপি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির পোস্টার।
এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির পোস্টার।

খেলোয়াড়দের জীবনের গল্প নিয়ে বলিউডে ছবি নির্মাণ নতুন নয়। মিলখা সিংয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ মিলখা ভাগ’। ছবি নির্মাণ হয়েছে ম্যারি কমকে নিয়েও। এ তালিকায় সংযোজন হতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির নামও। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার নাম এরই মধ্যে হয়তো শোনা হয়েছে। নতুন খবর, এই ছবির জন্য ধোনি নাকি ৮০ কোটি রুপি চাইছেন।
ফক্স স্টার স্টুডিওর ব্যানারে তৈরি হওয়া ছবিটি পরিচালনা করছেন নিরাজ পান্ডে। ধোনির চরিত্রে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে। এরই মধ্যে জীবনের গল্পের স্বত্ব বিক্রি করে ২০ কোটি রুপি নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এখন নাকি ছবির লাভ ও রয়্যালটি থেকেও টাকা দিতে হবে ধোনিকে। সব মিলিয়ে অঙ্কটা দাঁড়াবে ৮০ কোটি রুপি।
এখনো ছবির মুক্তির তারিখ বলেননি নির্মাতা নিরাজ। তবে জানিয়েছেন, দর্শকেরা কেবল ভারতের সবচেয়ে সফল অধিনায়কের খেলোয়াড়ি জীবনের কথা জানতে যাবে না ​এটি দেখতে। যাবে তাঁর ব্যক্তিগত জীবনের বহু অজানা ও মজার গল্প জানতে। ​এরই ​মধ্যে ছবিটির পোস্টার বেরিয়েছে। তথ্যসূত্র: জিনিউজ।