ধোনির দিকে গম্ভীরের তির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে চলচ্চিত্র এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। তার আগে গৌতম গম্ভীর এমন একটা মন্তব্য করলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেটি নিয়ে তোলপাড়। ক্রিকেটারদের নিয়ে ছবি বানানোরই কোনো যৌক্তিকতা খুঁজে পান না ভারতের এই বাঁহাতি ওপেনার!
ক্রিকেট নিয়ে ভারতে আগেও অনেক চলচ্চিত্র হয়েছে। কিন্তু ক্রিকেটারদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ নিয়ে প্রশ্ন তুললেন গম্ভীর, ‘ক্রিকেটারদের জীবনের গল্প নিয়ে ছবি তৈরিতে আমার একেবারেই বিশ্বাস নেই। আমার মনে হয়, দেশের জন্য ক্রিকেটারদের চেয়েও যাঁরা বেশি অবদান রেখেছেন, তাঁদের জীবনের গল্প নিয়েই ছবি হওয়া উচিত।’ ধোনির সঙ্গে গম্ভীরের সম্পর্কটা ঠিক উষ্ণ নয়, এমন একটা গুঞ্জন অনেক দিন থেকেই আছে। এই মন্তব্যের পর মনে হতেই পারে, সেটি ঠিক গুঞ্জন নয়! সূত্র: টাইমস অব ইন্ডিয়া।