ধোনির মনে ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

নুয়ান কুলাসেকারার বলে হেলিকপ্টার শটে লং অন দিয়ে ছয়, ভারতের বিশ্বকাপ জয়, শচীন টেন্ডুলকারের মাঠে ছুটে আসা, ট্রফি হাতে মহেন্দ্র সিং ধোনি—গত বিশ্বকাপ ফাইনালের এই ছবিগুলো এখনো তরতাজা অনেকের মনে। সময়ের ভেলায় আরেকটি বিশ্বকাপ চলে এসেছে প্রায়। ধোনি মনে আঁকতে শুরু করেছেন আরেকটি বিশ্বকাপ ফাইনালের ছবি। তবে গত বিশ্বকাপ ছিল দেশের মাটিতে। এবার যে কাজটা তুলনায় হবে অনেক কঠিন, সেটা মানছেন ভারত অধিনায়ক, ‘গত দুই বছর ওয়ানডেতে আমাদের যা পারফরম্যান্স, তার চেয়ে ভালো করার চেষ্টা করব আমরা। আশা করি ২৯ মার্চ, বিশ্বকাপের ফাইনালে আবার আমাদেরই দেখা যাবে। ২০১১ বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তির চেষ্টা করব আমরা। তবে ভিন্ন কন্ডিশন বলে এবার চ্যালেঞ্জটাও বেশি। তবে আমরা সেভাবেই খেলার চেষ্টা করব।’ পিটিআই।