ধোনির 'আক্ষেপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উমেশ যাদব সোহেল খানের ক্যাচটা ধরে ফেলতেই গ্যালারিতে ছড়িয়ে পড়ল তেরঙা পতাকার উচ্ছ্বাস। পাকিস্তানের সঙ্গে আরেকটি জয়, মহেন্দ্র সিং ধোনি স্মৃতির একটা স্মারক তো রাখতে চাইবেনই! কিন্তু স্টাম্প থেকে বেলটা নিজের হাতে উঠিয়ে নেওয়ার পরেই আম্পায়ার ইয়ান গোল্ড মৃদু হেসে নিরস্ত করলেন তাঁকে। কী আর করা, বেলটা জায়গামতো রেখেই দিতে হলো ধোনিকে! দুই বছর আগে হলেও আম্পায়ার এমন বেরসিকের মতো বাগড়া হয়তো দিতেন না। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এলইডিযুক্ত নতুন স্টাম্প ও বেল চালু হয়েছে। রানআউট বা অন্যান্য আউটের জন্য এটা অনেক বেশি কার্যকর। দামটাও কিন্তু আকাশছোঁয়া, তিনটি স্টাম্পের খরচ ভারতীয় মুদ্রায় ২৪ লাখ রুপি! আর বেলের দাম প্রায় ৫০ হাজার রুপি। ধোনি স্মারক কেন রাখতে পারলেন না, সেটা ব্যাখ্যা না করলেও চলে! এনডিটিভি।