নকআউটের নিয়মকানুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হয়ে যাচ্ছে বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে, হারলেই ধরতে হবে দেশে ফেরার বিমান। কিন্তু ম্যাচ টাই হলে কিংবা পরিত্যক্ত হলে কী হবে, কারা যাবে পরের রাউন্ডে, কারাই বা হবে চ্যাম্পিয়ন? প্রশ্নগুলোর উত্তর আইসিসি আগেই দিয়ে দিয়েছে। চলুন জেনে নিই উত্তরগুলো।

নকআউট পর্বের ফরম্যাট

কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল—এই ৭ ম্যাচের জন্যই এক দিন করে ‘রিজার্ভ ডে’ আছে। 

কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের কোনো ম্যাচ টাই কিংবা পরিত্যক্ত হলে এবং ম্যাচে ফল না হলে পরের রাউন্ডে যাবে মুখোমুখি হওয়া দল দুটির মধ্যে যারা গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার ওপরে ছিল তারা। অর্থাৎ আজকের শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি টাই হলে সেমিফাইনালে উঠবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা।    বাদ পড়ে যাবে ‘এ’ গ্রুপের তৃতীয় দল শ্রীলঙ্কা। 

ফাইনাল টাই হলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারে জয়ী দলই হবে চ্যাম্পিয়ন।

ফাইনালে কোনো কারণে সুপার ওভারও শেষ না হতে পারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে অথবা কোনো ফল না হলে দুই দলকে ঘোষণা করা হবে যুগ্ম চ্যাম্পিয়ন।