নতুন অধিনায়ক ক্রেমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছিলেন গ্রায়েম ক্রেমার। চোট কাটিয়ে ফিরতেই দলের অধিনায়ক করে দেওয়া হলো এই লেগ স্পিনারকে। কাল ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলেও দলে আছেন হ্যামিল্টন মাসাকাদজা। ইন্ডিয়ান এক্সপ্রেস।