নতুন অ্যাস্টল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর তিনেক আগে একটা টেস্ট খেলেছিলেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সেই টেস্টে ৯৭ রান দিয়ে উইকেট পেয়েছিলেন মাত্র একটি। ওই টেস্টটাই এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে টড অ্যাস্টলের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। এই লেগ স্পিন অলরাউন্ডার আবার ডাক পেয়েছেন নিউজিল্যান্ড দলে। পাকিস্তানের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজে ১৩ জনের দলে অ্যাস্টলকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন আরেক লেগ স্পিনার ইশ সোধি। নিউজিল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে এ মৌসুমে ৫ ম্যাচে ১১.১৮ গড়ে ১১ উইকেট নিয়েছেন অ্যাস্টল, ৭৩.৫০ গড়ে রান করেছেন ১৪৭। রয়টার্স।