প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে কুমার সাঙ্গাকারার ব্যাটের ধার। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে টানা ৫ ম্যাচে করেছেন ৬৭, ৬৩, ৮৬, ৯১ ও ১১২। কাল ৩৩ রানে ফিরলেও ৬ রানের মাথায় উঠে গেছেন নতুন এক চূড়ায়। আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান! ৯ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে এ বছর সাঙ্গাকারার রান ২৮৬১। ২০০৫ সালে রিকি পন্টিং করেছিলেন ২৮৩৩। অস্ট্রেলিয়ান অধিনায়ক সে বছর খেলেছিলেন ৫৮ ইনিংস, সাঙ্গাকারা তাঁকে ছাড়িয়ে গেলেন ৪ ইনিংস কম খেলেও। দুইয়ে থাকা পন্টিং আছেন তালিকার তিনেও, ২০০৩ সালে করেছিলেন ২৬৫৭। সাঙ্গাকারাও আছেন আবার পাঁচে, ২০০৬ সালে ২৬০৯ রান। ১৯৯৯ সালে ২৬২৬ রান করে চারে রাহুল দ্রাবিড়।