নতুন জার্ডিন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠোঁটকাটা হিসেবে তাঁর ‘সুনাম’ আছে। পিচ নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে, আর বিষেণ সিং বেদি কিছু বলবেন না, সেটা তো হয় না! স্বভাবসুলভ ভাষায় সমালোচনা করেছেন, তবে এবার তাঁর চাবুকটা আরও কড়া। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরাট কোহলিকে, এমনকি বডিলাইন সিরিজের ইংলিশ অধিনায়ক ডগলাস জার্ডিনের সঙ্গে কোহলির তুলনা করেছেন! অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজের জন্য জার্ডিন ক্রিকেট ইতিহাসেই খলনায়ক হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। কিন্তু কোহলি কী করেছেন যে জন্য জার্ডিনের সঙ্গে তুলনা তাঁর হবে? বেদির মতে, এমন পিচ বানানোর জন্য মূল দায়টা কোহলিকেই নিতে হবে। ভারত অধিনায়কের কলকাঠিতেই এ রকম উইকেট বানানো হয়েছে। বেদি বলছেন, কোহলিকে একদিন এসবের জবাবও দিতে হবে। কিন্তু ভারত অধিনায়কের কি এসবে কিছু আসবে যাবে? জি নিউজ।